1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ঘাসফুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৪৯ বার

প্রেস বিজ্ঞপ্তি :
ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন কর্মসুচির বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে উপানুষ্ঠানিক শিক্ষা ও ব্র্যাকের সহযোগিতায় ঘাসফুলের সহায়তা প্রদান
করোনার দূযোর্গময় সময়ে খেটে খাওয়া মানুষের পাশাপশি পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতায় পাশে রয়েছেন উপানুষ্ঠানিক শিক্ষায় সহযোগি সংস্থা ব্র্যাক ও আয়োজক সংস্থা ঘাসফুল-সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি । গত ৭ মে ব্র্যাকের সহযোগিতায় ঘাসফুল-সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির ১২টি পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রতি জনের জন্য নগদ পনেরশত টাকা করে সর্বমোট ১৮০০০(আঠার হাজার টাকা) বিতরণ করা হয়। যে পরিবার গুলোর মাঝে নগদ টাকা ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করেন তাদের নাম যথাক্রমে- নগরের স্টেশন কলোনীর বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মোহাম্মদ রাব্বি মাতা: ফাতেমা বেগম, আগ্রবাদ ছোটপুল এলাকার মো: আলমের মেয়ে বিবি হাজেরা তিন্নি ও জিন্নাত নেছার মেয়ে সোহাগি আকতার। বাকলিয়া শান্তিরবাগ এলাকার মো: বেলালের ছেলে মো: সিয়াম। বায়েজিদ চন্দ্রনগর এলাকার মো: বাবুল হেসেন’র ছেলে হৃদয় হোসেন ও মো: ইমরান’র ছেলে ইয়ামিন মিয়া। পাহাড়তলী আকবরশাহ নিউশহিদ লেইন এলাকার শাহজাহান শিকদারের মেয়ে শারমিন আকতার ও একই এলাকার সুরাইয়া বেগম’র মেয়ে সাদিয়া আতকার। ফিরিঙ্গিবাজার মনোহরখালী এলাকার প্রদীপ দাশের মেয়ে শান্তা দাশ। এনায়েতবাজার গোয়াল পাড়া’র সমীর মহাজনের ছেলে রাজদিপ মহাজন ও একই এলাকার নাজমা বেগমের মেয়ে শোকরিয়া আকতার এবং নগরের ঝাউতলা আমবাগান এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো: সোহান। উল্লেখিত উপকারভোগী সমুহ সকলেই ঘাসফুল পরিচালিত সেকেন্ড চান্স এডুকেশন আরবার প্রকল্পের শিক্ষার্থী। উপকারভোগিরা তাদের পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকার জন্য ব্র্যাক ও ঘাসফুলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির প্রশিক্ষক জোবায়দুর রশীদ, ব্র্যাক সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির প্রশিক্ষক মোমিনুল করিম, কোয়ালিটি ও মনিটরিং অফিস্ও মো: আবদুল আলী । এছাড়া ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির ফিল্ড সুপারভাইজার ও কেন্দ্রের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঘাসফুল ২০১৭ সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২১টি ওয়ার্ডে ১৪২টি কেন্দ্রের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রম পরিচলনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net