1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নতুন করে সংবাদকর্মীসহ ২ জন করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মাগুরায় নতুন করে সংবাদকর্মীসহ ২ জন করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৫৪ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরায় নতুন করে সংবাদকর্মীসহ ২ জন করোনা আক্রান্ত খবর পাওয়া গেছে। আজ রবিবার (১১ ই মে ) মাগুরা শহরের ভেতরেই দুজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের একজনের বাড়ি মাগুরা কলেজ পাড়া এলাকায় অন্যজনের বাড়ি শহরের নিজনান্দুয়ালী এলাকায়।

ঢাকা ট্রিবিউন অনলাইন পোর্টালের নিজস্ব প্রতিবেদক হিসেবে ঢাকায় কর্মরত ওই সাংবাদিকের (২৫) বাড়ি মাগুরা শহরের কলেজ পাড়ায়। তিনি মাস দেড়েক আগে মাগুরা নিজ বাড়িতে আসেন।

গত ৮ই মে ওই সাংবাদিকের চাচা একই পাড়ার বাসিন্দা এক ব্যাবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হন। সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাওয়া প্রতিবেদনে আক্রান্ত অন্য ব্যাক্তির বাড়ি (৫০) শহরের নিজনান্দুয়ালী গ্রামে।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত শুক্রবার কলেজ পাড়ার এক পাট ব্যবসায়ীর শরীরে করোনা শনাক্ত হয়। ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ থেকে অন্যান্য কাজে সহযোগিতা করেছিলেন তার ভায়ের ছেলে। সোমবার ওই ব্যাক্তির ভায়ের ছেলের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের পরিবার সূত্র জানিয়েছে, সে ঢাকা ট্রিবিউন অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত রয়েছেন। প্রায় দেড় মাস আগে তিনি ঢাকা থেকে মাগুরায় আসেন।

আক্রান্ত অন্যজন মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের বাসিন্দা। আক্রান্ত ঐ ব্যাক্তি যশোরে একটি চিকিৎসাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত একজন সেবিকার স্বামী।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত দুজনই শারীরিকভাবে সুস্থ্য আছেন। তাই তাদেরকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তিনি জানান, নিজনান্দুয়ালী আক্রান্ত ওই ব্যাক্তির সাথে তার স্ত্রী সদর হাসপাতালের সেবিকার নমুনাও পাঠানো হয়েছিল। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net