1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ের অমিত মাত্র কুড়িদিনের ঘরোয়া চিকিৎসায় করোনা মুক্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সোনারগাঁয়ের অমিত মাত্র কুড়িদিনের ঘরোয়া চিকিৎসায় করোনা মুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৩৩ বার

শাহ জালাল সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সারা বিশ্ব যখন প্রচণ্ড ভয়-ভীতি ও লন্ড-ভন্ড করোনা আতঙ্কে। প্রতিদিন যখন শোনা যাচ্ছে অজস্র মানুষের মৃত্যু খবর। যখন দক্ষ চিকিৎসক আর মানের হাসপাতালের সংকটে সারা দেশ, ঠিক তখনই মাত্র কুড়ি দিনে ঘরোয়া চিকিৎসায় করোনা মুক্ত হলেন সোনারগাঁয়ের মোঃ অমিত হাসান মিরাজ।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী এইতো সে দিন ২৮ শে এপ্রিল নিউজ হয়েছিল ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সেচ্ছাসেবী মোঃ অমিত হাসান মিরাজ করোনা পজিটিভ। তারপর থেকে নিয়ম করে গরম পানি খাওয়া, গরম পানির ভাপ নেয়া, লবণযুক্ত গরম পানির গরগরা করা, নিয়মিত আদা,লং,এলাচ,দারুচিনি দিয়ে চা খাওয়া,ভিটামিন-সি, ভিটামিন-ডি, ভিটামিন-ই জাতীয় খাবার খাওয়া আর মায়ের হাতের নানান পুষ্টিকর খাবার খাওয়ার মধ্যেই পরিক্ষায় গতকাল শনিবার ১৬ মে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মোঃ অমিত হাসান মিরাজ কোভিড ১৯ নেগেটিভ।

করোনা চিকিৎসায় অত্যাবশ্যকীয় ভেন্টিলেশন, সিসিও কিংবা আইসিও, এন ৯৫ কিংবা সমমানের মাস্ক, দক্ষ চিকিৎসক ও নামি-দামি হাসপাতাল ছাড়াই ঘরোয়া চিকিৎসা আর আত্ম বিশ্বাসী অমিত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে ফিরে পেল সুস্থ জীবন।

অমিত হাসান বলেন, করোনা ভাইরাস শক্তিশালী হওয়া সত্বেও আমি হাল ছাড়েনি। আমি যে মায়ের একমাত্র ছেলে। এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাকে জিততেই হবে। মাকে যে কথা দিয়েছি, আমি সুস্থ হয়ে যাবো। তোমার ছেলের কিচ্ছু হবেনা। এই সংগ্রামে আমার পুঁজি ছিল দৃঢ় মনোবল ও মনের অদম্য জোর। আমি কখনও মনে করিনি আমাকে অল্প কিছু দিন বাঁচতে হবে। আমার বিশ্বাস ছিল, আমি একদিন পুরোপুরি সুস্থ হব ইনশাআল্লাহ । বিশেষ করে আামাদের উপজেলা নির্বাহী অফিসার
সাইদুল ইসলাম স্যারের সেই উক্তিটা আমার মনোবলের হাতিয়ার ছিল, তিনি বলেছিলেন – মনেরেখো অমিত, মানবতার চেয়ে বড় কোন ধর্ম এই পৃথিবীতে নেই। সেই মানবতার জন্য লড়াই করে তুমি আজ আক্রান্ত। মনে রেখো সৎ সাহসীরা কখনো হেরে যায় না। আর বীরেরা কখনো মরে না। তুমি ফিরে আসবেই।

তাই আমার চিৎকার করে আজ বলতে ইচ্ছে করছে ” স্যার আমি ফিরে এসেছি “। আলহামদুলিল্লাহ আমি এখন কোভিড ১৯ নেগেটিভ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net