1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে চাচাতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

আদিতমারীতে চাচাতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৫৪ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচায় ২সন্তানের জননী এক গৃহবধূকে স্বামী আদিকুল ইসলাম (৩৫) তার চাচাতো ভাইকে দিয়ে ধর্ষণ করিয়েছে। এই ঘটনায় ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে গতকাল শুক্রবার ১৯ জুন লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার ২০ জুন তার মেডিকেল পরীক্ষা করা হবে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে গত বৃহস্পতিবার ১৮ জুন রাতে আদিতমারী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ লম্পট ধর্ষককে আটক করতে পারেনি।

জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের রজবপাড়া (৪নং ওয়ার্ড) গ্রামের জলিল মিয়ার পুত্র সাদিকুল ইসলাম (৩৫) এর সাথে কয়েক বছর আগে ওই গৃহবধুর বিয়ে হয়। তাদের ঘরে ২টি শিশু সন্তান রয়েছে। গত ১৪ জুন রাতে স্বামী তার চাচাতো ভাই সাইফুল ইসলামকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করায়। ধর্ষক সাইফুল ইসলাম একই গ্রামের রশিদের পুত্র। ধর্ষক ওই গৃহবধুর স্বামীর কাছে কিছু অর্থ পাওনা ছিল। স্ত্রীর সাথে রাত কাটাতে দিলে ঋণ শোধ। এই কু প্রস্তাবে সাড়া দিয়ে স্বামী দেয়ায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষিতা গৃহবধু জানান, ঘুমন্ত থাকা অবস্থায় স্বামী মুখ চেপে ধর্ষককে সহায়তা করেছে। এ ঘটনা ফাঁস করলে তাকে তালাক ও মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক ও তার স্বামী। ভয়-ভীতি উপেক্ষা করে ধর্ষিতা ঘটনাটি প্রতিবেশিদের জানায়। এই ঘটনা ধর্ষিতা, স্বজন ও প্রতিবেশিরা পুলিশকে জানায়নি। তবে বিস্তারিত বর্ণনা ও বিচার দাবী করে ১৮ জুন ফেসবুকে অননুমোদিত অনলাইন টিভি চ্যানেলে প্রকাশ করে। ভিডিওটি মুহুর্তে নেট জগতে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সম্পর্কে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও এসপি আবিদা সুলতানা জানতে পায়। পরে ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক ও তার স্বামীর বিরুদ্ধে আদিতমারী থানায় ধর্ষণ এবং নারী শিশু নির্যাতন ও দমন আইনে মামলা দায়ের করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করাতে বৃহস্পতিবার রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ভিকটিম, স্বজন ও প্রতিবেশি কেউ বিষয়টি সম্পর্কে থানা পুলিশকে অবগত করেনি। অথচ কোন বিশেষ উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ভাবে ফেসবুকে ভিডিও প্রচার করেছে। কারণ সেখানে গৃহবধুর ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। সেটাও আইসিটি আইনে অপরাধ। ভিকটিম ও স্বজনরা মর্যাদাহানির মামলা করতে পারে। এদিকে পুলিশ ঘটনাটা সম্পর্কে জেনেই গৃহবধুকে উদ্ধার করে থানায় মামলা নিয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net