1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের সাংবাদিক মোনায়েম খান করোনায় মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

কক্সবাজারের সাংবাদিক মোনায়েম খান করোনায় মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩১৭ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

রোববার (৭ জুন) বেলা আড়াইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে নেয়ার পর পরই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

বিষয়টি তার সহধর্মিণীর ভাই জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোনায়েম খানের অবস্থা খুবই সংকটাপন্ন ছিলো।
তাঁর শরীরে অক্সিজেন সিসুরেশনের মাত্রা ৬০-৪০ এ উঠা নামা করছিলো। যা সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৯৩ দরকার।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন থাকা আবদুল মোনায়েম খানের অবস্থার গুরতর অবনতি হয় রোববার ৭জুন ভোর থেকে।

পরে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরের সহায়তায় একই হাসপাতালে তার জন্য আইসিইউ এর ব্যবস্থা করে রোববার বেলা ২টার পর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। আইসিইউ-তে নেওয়ার পর পরই আবদুল মোনায়েম খান সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।

সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।

মোনায়েম খান গত মে থেকে প্রচন্ড জ্বরে ভুগছিলেন।
গত ৩১ মে তার ও তার সন্তান, কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন এর স্যাম্পল টেস্টে দেওয়া হয়। ৩১ মে মোনায়েম খান ও সন্তান মোহাইমেন এর, ‘পজেটিভ’ রিপোর্ট আসে।
১ জুন রাতে তাঁকে উখিয়া SARI Isolation & treatment centre এ ভর্তি করা হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net