1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতের প্রতিক্রিয়া: বাজেট ঋণ নির্ভর, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কাগুজে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

জামায়াতের প্রতিক্রিয়া: বাজেট ঋণ নির্ভর, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কাগুজে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৪১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
জামায়াতে ইসলামী বলেছে, প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর। পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে এক লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবতা বিবর্জিত। করোনাকালে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কাগুজে।

বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, ঋণের সুদ পরিশোধ করতেই সরকারের নাভিশ্বাস উঠে যাবে। ব্যাংক নিভর্রতা আরো বাড়বে। চলতি অর্থ বছরের ১১ মাসে সরকার ব্যাংক থেকে সরকার ইতিমধ্যে এক লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। আগামী বছরে ব্যাংক থেকে ৮৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা তারল্য সঙ্কট আরো বাড়াবে। আর্থিক শৃঙ্খলা আরো ভেংগে পড়বে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনার কারণে সারা দুনিয়ার অর্থনীতি বিপর্যস্ত। বিশ্বব্যাংকের পূর্বাভাস আগামী বছরে বাংলাদেশে প্রবৃদ্ধি হবে ১ শতাংশ। অর্থমন্ত্রী তা গোপন করে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিও কাগুজে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা অসম্ভব। তিন লাখ ৭৪ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলছে জামায়াত।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছরে স্বাভাবিক সময়েই লক্ষ্যমাত্রার ধারেকাছে রাজস্ব আয় সম্ভব হয়নি। করোনার কারণে বিপর্যস্ত অর্থীতিতে এবার তা অসম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net