1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার লক্ষণ নিয়ে মান্দায় স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু, ছুটি না পাওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

করোনার লক্ষণ নিয়ে মান্দায় স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু, ছুটি না পাওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৪২ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ :
করোনার লক্ষণ নিয়ে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান(৪৫) মারা গেছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, তার করোনার মারাত্মক লক্ষণ ছিল। তিনি গত ৮/১০ দিন যাবত জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার লক্ষনে ভুগছিলেন।

নিহত আনিছুর রহমান মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা গেলেও গতকাল বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে । আজকালের মধ্যে ফলাফল পাওয়া যেতে পারে।

এদিকে নিহতের পরিবার অভিযোগ, অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান এর কাছে বারবার ছুটি চেয়েও তাকে ছুটি দেওয়া হয়নি।

অবশেষে গত বুধবার (১৭ জুন) তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরদিন বৃহস্পতিবার(১৮ জুন) করোনা পরিক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।

অভিযোগের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমানকে তার মুঠো ফোনে বারবার কল দিয়েও তিনি ফোন রিসিভ করেননি।

নিহতের লাশ দাফনের জন্য রাজশাহী থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net