1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : বুধবার রাতে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের করণীয় বিষয়ক এক অনলাইন মিটিং এ নির্দেশ দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ঢাকা সহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা এবং কষ্ট নিবারণের দায়িত্ব আমাদের সবার।

এসময় মন্ত্রী করোনা সংক্রমিত এলাকা পুরো লকডাউন না করে সাব জোনে ভাগ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কেনো একটি ওয়ার্ডে যদি এক লাখ মানুষের বসবাস হয় এবং করোনায় ২০০ জন আক্রান্ত হয় তাহলে এই ২০০ জন যে এলাকায় বাস করে শুধু সেই এলাকাকে লকডাউন করলে কাজ করতে সহজ হবে।

সাব জোনগুলোকে পরিচালনা করার জন্য ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, এনজিও কর্মীসহ সমাজ সেবকদের নিয়ে কমিটি গঠন করারও সুপারিশ করেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, জোন বা সাব জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়ন করতে হলে স্থানীয়দের অন্তর্ভুক্ত করার কোন বিকল্প নেই।

তিনি বলেন, লকডাউন এলাকার সুবিধাজনক স্থানে নিয়ন্ত্রণ কক্ষ খুলে নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর এলাকার জনসাধারণকে দিতে হবে। পরিস্থিতি অনুসারে জনসাধারণ নিজ থেকে সচেতনতা অবলম্বন করবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে রেড জোন, ইয়োলো এবং গ্রীন জোন ঘোষণা করার ইখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জোন বা সাব জোন ঘোষণা করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের নয়। জোন ভিত্তিক লকডাউন ঘোষণা করার পর তা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সচেষ্ট হতে হবে।

এসময় মেয়রদেরকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থার সাথে সভা বা যোগাযোগ যৌথ ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজন হলে মন্ত্রণালয়ের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন স্থানীয় সরকার মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net