1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১৪ বার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় মেসার্স রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানায় অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অভিযোগে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারখানা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেয়। পরে প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এঅভিযান পরিচালিত হয়। জানা যায়, মিলগেইট চুড়ি কারখানার ভেতরে মেসার্স রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানা লি. কর্তৃপক্ষ অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। পরে কারখানা কর্তৃপক্ষকে তিনলাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগাল করে এবং ত্রিশ লাখ টাকার মালামাল জব্দ করে।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশন টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এবিষয়ে রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান পাঠান বলেন, আমাদের কারখানা রংপুরে এখানে মোড়কজাত করার কথা ছিলো। কিন্তু এখানে উৎপাদন এর কিছু মেশিন পাওয়ার কারণে এই জরিমানা করা হয়েছে।আমরা হ্যান্ড স্যানিটাইজারের জন্য যে কাচাঁমালটা তৈরী করি তার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net