1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিমানে ১২৯ জন যাত্রীর মধ্যে শুধু ডা. ফেরদৌস কোয়ারেন্টিনে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

বিমানে ১২৯ জন যাত্রীর মধ্যে শুধু ডা. ফেরদৌস কোয়ারেন্টিনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিশেষ ফ্লাইটে গতকাল রবিবার (৭ জুন) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা ১২৮ জনের মধ্যে একজন ছাড়া সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
যে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে তিনি হলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ফেরদৌস খন্দকারও। ঢাকায় এসে আটকে গেলেন করোনা চিকিৎসা দিয়ে আলোচিত এই চিকিৎসক। বর্তমানে তিনি মহাখালীতে অবস্থিত ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ডা. ফেরদৌস খন্দকারের করোনার লক্ষণ থাকায় তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে মহাখালীতে ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।
ডা. সাজ্জাদ বলেন, ডা. ফেরদৌস খন্দকারের করোনা নেগেটিভ সনদ থাকলেও অ্যান্টিবডি টেস্ট পজিটিভ থাকায় করোনা হয়েছিল এটি বোঝা যায়। এখন সেটি রিকভারি হয়ে গেছে না-কি এখনো অ্যাক্টিভ আছে সেটি আমরা নিশ্চিত হতে পারছি না। এজন্য তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে‌। সেখানে যদি দেখা যায় তাঁর মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নেই তাহলে তিনি চলে যেতে পারবেন।
গতকাল রবিবার বিকেল ৫টায় ফেরদৌস খন্দকারসহ ১২৯ জনকে নিয়ে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রি নিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী ছিলেন ফ্লাইটটির যাত্রীদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net