1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর মোহনপুরে মাদক বিক্রেতার মারপিটে জেলা যুবলীগ নেতা আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

রাজশাহীর মোহনপুরে মাদক বিক্রেতার মারপিটে জেলা যুবলীগ নেতা আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১২ বার

মঈন উদ্দীন: মাদক বিক্রিতে নিষেধ করায় মাদক বিক্রেতার এলোপাতাড়ি কোপে মারাত্মক যখম হয়েছেন রাজশাহী জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজর প্রভাষক আব্দুর রব বাবু।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার মোহনপুরের চাঁদপুর পাকার মাথা নামক এলাকায়। আহত আব্দুর রব বাবুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোহনপুর থানায় মামলা হয়েছে। একজনকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে কয়েক বছর থেকে চাঁদপুর গ্রামের চিহিৃত মাদক বিক্রেতা ও খোরদের অত্যাচারে এলাকা অতিষ্ট। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেহ মুখ খোলেন না। আবার অনেকে মান সম্মানের জন্য বিষয়টি এড়িয়ে যান। করোনা সংকটে প্রশাসনও অনেকটা নীরব ভূমিকা পালন করছে। এ সুযোগে মাদক বিক্রেতা ও ক্রেতাদের ব্যাপক তৎপড়তা বেড়ে যায়। জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজর প্রভাষক আব্দুর রব বাবু তাদেরকে মাদক বিক্রি করতে নিষেধ করে এবং কথা কাটাকাটি হয়। এর জের ধরে তারা একজোট হয়ে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র দিয়ে রবের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাবু মারাত্মক জখন হয়। তার মাথায় প্রায় ১৬টি সেলাই পড়েছে। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, চাঁদপুর এলাকার মাদক বিক্রেতা রনপাড়া গ্রামের আনছার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৭), ও শেহেরদীর ছেলে আশরাফ আলী (৩৮), চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুন্টু, মৃত মেছের আলীর ছেলে রফিকুল (৪৫), রাজু আহমেদ (৪২) ও শামীম আহমেদ (২৬), একই গ্রামের মৃত রুপবানের ছেলে আব্দুস সালাম রবকে মারপিট করে। তারা রবের পটেকে থাকা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মোহনপুর থানায় মামলা হলে পুলিশ চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুন্টুকে আটক করে।
মোহনপুর থানা অফিসার্স ইনচার্জ মোস্তাক আহমেদ বলেন, থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net