1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে টানা বৃষ্টিতে ভূট্টা নিয়ে বিপাকে কৃষকেরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

লালমনিরহাটে টানা বৃষ্টিতে ভূট্টা নিয়ে বিপাকে কৃষকেরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩০০ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট সদরসহ পাটগ্রাম উপজেলায় উঠতি ভূট্টা নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি আর বাতাসে ফলে জমিতে থাকা ভুট্টা গাছগুলো মাটিতে পড়ে রয়েছে। মাড়াই করা ভূট্টা নষ্ট (ফাংগাস) হচ্ছে। অনেক জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভূট্টা নিয়ে চিন্তায় পড়েছে কৃষক। গত শনিবার ১৩ জুন থেকে ৭দিন যাবত রোদের তেমন দেখা মিলছে না। এ বৈরি আবহাওয়াতে বাধ্য হয়ে অনেক কৃষকেরা ভূট্টা তুলেছে। রোদের অভাবে চাতালে ভুট্টা (ফাংগাস)সে নষ্ট হয়েছে।
শুক্রবার বিকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে অনেক কৃষক জমিতে ভূট্টা রয়েছে। কিছু ভূট্টা তুলে মাড়াই করে চাতালে শুকাতে দিয়েছে কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তারা ভূট্টা শুকাতে পারছে না।
পাটগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১২হাজার ৩শত ৪০হেক্টর জমিতে ভূট্টা আবাদ হয়েছে।
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের কৃষক জুলফিকার আলী ভুট্টু ও আবুল হোসেন সরকার জানান, ইতিমধ্যে কিছু জমির ভূট্টা শুকিয়ে ঘরে তুলেছি। গত প্রায় ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে কিছু জমির ভূট্টা তুলতে না পারায় ভূট্টা মাটিতে পড়ে রয়েছে। সেগুলো নষ্ট হচ্ছে। আর রোদ না থাকায় মাড়াই করা ভূট্টা চাতালে নষ্ট হচ্ছে।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে কৃষক ভূট্টা নিয়ে বিপাকে পড়েছে। এ বছর ভূট্টার ফলন ভালো হয়েছে। দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবে।
এ বিষয়ে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। আগামী ৩দিনের মধ্যে এই অবস্থা কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net