1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হীরা মনির হত্যাকারীদের শাস্তি দাবি বিএনপির - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

হীরা মনির হত্যাকারীদের শাস্তি দাবি বিএনপির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৭৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
লক্ষীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হীরা মনিকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি যশোরের ছাত্রনেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

লক্ষীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী হীরা মনিকে পাশবিক নির্যাতন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। বিরোধীর চিন্তার মানুষকে রাতের অন্ধকারে যেকোনো সময় গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিমকে সবার সামনে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হীরা মনির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

করোনার মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করেছে। এসময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তায় আন্দোলন গড়ে তুলবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা মোকাবিলা করতে পারেননি। ৭১ শতাংশ হাসপাতালে নিরাপত্তাকর্মীকে নিরাপত্তা না দিতে পারায় করোনা চিকিৎসা দেওয়া যায়নি। ৮২ শতাংশ স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলার কোনো সুরক্ষা দিতে পারেননি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচাইতে কম করোনা পরীক্ষা করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। এছাড়া ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাউসার, মোশাব্বির শাফি, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, নিজাম উদ্দিন রিপন, মাইনউদ্দিন আহমেদ নিলয়, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সহ সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সুলতানা জেসমিন জুঁই, মহানগর উত্তর ছাত্রদল নেতা আপেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবুর তত্ত্বাবধানে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net