1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর কাশিমপুরের চিহ্নিত সন্ত্রাসী গেদু রাজ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

গাজীপুর কাশিমপুরের চিহ্নিত সন্ত্রাসী গেদু রাজ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৩৬ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর এলাকার সন্ত্রাসী গেদুরাজ বাহিনীর প্রধান একাধিক মামলার পলাতক আসামী আব্দুল আলিম ওরফে গেদুরাজকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, গেদুরাজ বাহিনীর প্রধান সন্ত্রাসী গেদুরাজ গ্রেপ্তারের সংবাদে এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার ভোর রাতে গাজীপুরের কাশিমপুর থানাধীন হাজীমার্কেট এলাকা থেকে সন্ত্রাসী গেদুরাজকে গ্রেপ্তার করেন কাশিমপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ রানা।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, কাশিমপুর এলাকার সন্ত্রাসী গেদুবাহিনীর প্রধান গেদুরাজসহ একাধিক সন্ত্রাসী সম্প্রতি চাঁদার দাবিতে সাবেক এক সেনা সার্জেন্টের বাড়ি-ঘর ভাংচুর করে। এই ঘটনায় ওই অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ভোররাতে কাশিমপুরের হাজীমার্কেট এলাকা অভিযান চালিয়ে গেদুবাহিনীর প্রধান গেদুরাজকে গ্রেপ্তার করে।গেদুবাহিনীর প্রধান গেদুরাজসহ তার দুই ছেলের নামে কাশিমপুর থানা ও ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন থানায় হত্যা ও ধর্ষণসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net