1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৮৩ বার

মঈন উদ্দীন: করোনার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। বর্তমান পরিস্থিতিতে বেশ কিছুদিন থেকেই পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বাজারে কমেছে ক্রেতাদের ভিড়। এতে বিপাকে পড়েছেন নগরীর ব্যবসায়ীরা। তাদের দাবি, ক্রতা কম থাকায় গুণতে হচ্ছে লোকসান। নগরীর সাহেববাজার, বিনোদপুর কাঁচাবাজার, কাজলা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য নিয়ে বসে আছেন। কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা কম। সবজি বিক্রেতারা জানিয়েছেন, প্রায় সব সবজির দামই আছে আগের মতো। গত এক মাস ধরে সবজির দামের ক্ষেত্রে তেমন কোন পার্থক্য দেখা যায়নি।
বিক্রেতাদের দেয়া তথ্যমতে, ভেনরি গত সপ্তাহের ৩৫ টাকা কেজি হলেও এখন দাম হয়েছে ৩০ টাকা। লেবু ২০ টাকা হালি হলেও এখন ৮ টাকা হালিতে কিনতে পারছেন ক্রেতারা। দাম কমেছে কাঁচা মরিচের। কাঁচামরিচ ৫০ টাকা কেজি হলেও এখন ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। পুঁইশাক, পালং শাক, কচু শাক আগের মতো ১০ থেকে ১৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সবজির মতো দাম কমেছে পেঁয়াজ, রসুন এবং আদার। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত দাম কমেছে। কিছুদিন আগেও পেঁয়াজের দাম ছিলো ৪৫ থেকে ৫০ টাকা। তবে এখন ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আদা ও রসুনের দাম কমেছে কেজি প্রতি ৪০ টাকা। আদার দাম কেজি প্রতি ৪০ টাকা কমে দাম হয়েছে ১৪০ টাকা এবং রসুনের দাম হয়েছে ১২০ টাকা।
বিক্রেতারা জানান, লকডাউন শিথিল হলেও তেমন ক্রেতা নেই। মাছ থেকে শুরু করে সব পণ্যের আমদানি ভাল। কিন্তু ক্রেতা নেই। এতে আমরা ব্যবসায়ীয়া খুব ক্ষতিগ্রস্থ হচ্ছি। বাজার করতে এসেছিলেন গৃহিনী রিনা বেগম। তিনি বলেন, দেশের যে পরিস্থতি, আমরা ভেবেছিলাম সবকিছুর দাম অনেক বেশি হবে। কিন্তু সব কিছুর দামই অনেক স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net