1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

রামগড়ে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৬৮ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
জেলার রামগড়ে “গুদামে গুদামে কৃষকের ধান-কৃষক বাঁচে, বাঁচে প্রাণ” এ প্রতিপাদ্যে সরকারিভাবে শুরু হয়েছে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২০।

বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদাম চত্ত্বরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও সংগ্রহ কমিটির সভাপতি আ.ন.ম বদরুদ্দোজা।

এবার উপজেলার একমাত্র খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে কৃষক ও মিল চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৫৬ মেট্রিক টন আতপ চাল এবং প্রতি কেজি ২৬ টাকা দরে ১২০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহ অভিযানটি আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net