1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বজ্রপাতে তিন গরু হারিয়ে সর্বশান্ত কৃষক মাসুদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে বজ্রপাতে তিন গরু হারিয়ে সর্বশান্ত কৃষক মাসুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৮৮ বার

অশোক দাশ সীতাকুণ্ড চট্টগ্রাম:
বুধবার তখন ঠিক দুপুর একটা, উত্তর দিক থেকে ধেয়ে আসছে কালো মেঘের ঘনঘটা । অল্প কিছুক্ষণের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল আকাশ এবং শুরু হলো বজ্রসহ বৃষ্টি।
জমিতে কৃষক তার একমাত্র সম্বল তিনটি গায় গরু বেঁধে এসেছে ঘাস খাওয়ার জন্য। বলছিলাম
সীতাকুণ্ড উপজেলার বজ্রপাতে মারা যাওয়া এক কৃষকের তিনটি গরুর কথা।
বুধবার ১০ জুন দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের কালাম মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়। মারা যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১ টার সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় উপজেলার মহানগর গ্রামের কৃষক মো. মাসুদের তিনটি গরু বাড়ির পাশে জমিতে ঘাস খাচ্ছিল। হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ জানান, আমি একজন গরীব চাষী। গরু তিনটি আমার একমাত্র সম্বল ছিল, বজ্রপাতে একসাথে তিনটি গরু মারা যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। মারা যাওয়া তিন গরুর মধ্যে ৩টিই গাভী, দুইটার বাচ্ছা আছে, আর ১টা ছিল গর্ভবতী গাভী। দুইটি গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলতো। এদিকে এক সাথে তিনটি গরু মারা যাওয়ায় কৃষক মাসুদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এলাকার মানুষ স্তব্ধ এমন প্রাকৃতিক দুর্ঘটনায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net