1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩১৫ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে তিন লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) সংলগ্ন ব্রিজ এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় পাচারকারীদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

র্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া সহকাী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ ইলিয়াছের পুত্র মোঃ শফিক (২৫) ও বালুখালী এলাকার মোঃ কাশেমের পুত্র আবদুল করিম (২২)।

র্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া সহকাী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পাচারকারীরা একটি ইয়াবার বড় চালান পাচার করছে- এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযানে তিন লাখ পিচ ইয়াবাসহ দুইজন পাচাকারীকে আটক করা হয়। পাটের বস্তা ভরে ইয়াবাগুলো পাচার করছিলো তারা। তবে আরো তিনজন পাচারকারী পালিয়ে গেছে।

আটককৃত পাচারকারীরা স্বীকার করেছে তারা এই পয়েন্ট দিয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচার করে আসছিলো।
আটক পাচাকারী ও ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net