1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার চিরাই কাঠ ভর্তি ট্রাক জব্দ : আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের

কক্সবাজার চিরাই কাঠ ভর্তি ট্রাক জব্দ : আটক-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৫১ বার

কক্সবাজার প্রতিনিধি:
চট্টগ্রামের পদুয়া থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় কক্সবাজার সদরের লিংকরোড চেকপোস্টে চিরাই কাঠ ভর্তি একটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে বনবিভাগ।

মঙ্গলবার ২৮ জুলাই ভোররাতে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্দেশে এ অভিযান চালানো হয়।

আটক চিরাই কাঠ ভর্তি ট্রাক ও আটকদের বন হেফাজতে আনা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের
বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) সমীর রঞ্জন সাহা জানান, চট্টগ্রামের পদুয়া এলাকা থেকে চিরাই কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৬) সড়ক পথে কক্সবাজার অভিমুখে আসছিল।

এখবরের ভিত্তিতে মঙ্গলবার ২৮ জুলাই রাত আনুমানিক ২ টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্দেেশে সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল-মামুন এর তত্ত্বাবধানে বিশেষ টহল দল ও লিংকরোড ফরেষ্ট চেক স্টেশনের কর্মীরা যৌথ অভিযান চালান।

এসময় অবৈধ বনজদ্রব পরিবহন কালে লিংকরোড এলাকায় চিরাই কাঠ ভর্তি ট্রাকটি জব্দ করা হয় এবং পাচারে জড়িত তিনজন আটক করা হয়।
আটককরা সবাই পদুয়ার বাসিন্দা।

সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল-মামুন জানান, জব্দকৃত বিবিধ প্রজাতির চিড়াই কাঠের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, চিরাই করা চোরাই কাঠগুলো গাড়িতে কৌশলে (বডি লেভেল) বোঝাই করা হয়। কাঠে অবস্থান বুঝা না যায় মতো পেছনে কাঠের গুড়ার বস্তাও রাখা হয়েছিল। চিরাই কাঠগুলো চট্টগ্রামের পদুয়া থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাচার করা হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net