1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে করোনায় আরো দুই জনের মৃত্যু, মোট আক্রান্ত ১১৩৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

গোপালগঞ্জে করোনায় আরো দুই জনের মৃত্যু, মোট আক্রান্ত ১১৩৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪০৬ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেছে ২১ জন। নতুন দুই মৃতের
বাড়িই কাশিয়ানীতে। এরা হলেন রাজপাট ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি সেলিম রেজা (৪৮) ও কাশিয়ানী পোনা গ্রামের
ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)। বুধবার রাতে দুই ঘন্টার
ব্যবধানে ওই দুইজনের মৃত্যু হয়।
সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ জুলাই
কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের সেলিম রেজার শরীরে করোনা
শনাক্ত হওয়ার পর গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগের
আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য
স্বজনরা তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করে। বুধবার রাত ৮
টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিনে
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী
পোনা গ্রামের মাহফুজ মোল্লার শরীরে করোনা শনাক্তের পর নিজ
বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হয় এবং রাত ১০টার দিকে তার
মৃত্যু হয়।
সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ জেলা
থেকে ৭৫ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করার জন্য
ফরিদপুরে পাঠানো হয়েছিলো। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে
৪২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১৩৫ জন। গত ২৪
ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। মোট সুস্থ হয়েছে
৭২২ জন। হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন
রয়েছেন ৩৯১ জন। নতুন আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৯ জন,
টুঙ্গিপাড়ায় ৪ জন মুকসুদপুরে ৭ জন, কাশিয়ানী ও
কোটালীপাড়ায় ৬ জন করে মোট ৪২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net