1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্যানেল নিয়োগ চায় প্রত্যাশীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্যানেল নিয়োগ চায় প্রত্যাশীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩০২ বার

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে চলমান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্যানেল শিক্ষক নিয়েগের দাবি জানিয়েছেন কুমিল্লার তিতাস উপজেলার প্যানেল প্রতাশীরা। তারা জানিয়েছেন ২০১৮ সালে দীর্ঘ ছয় বছরের একমাত্র সার্কুলেশনে আবেদনকারীর সংখ্যা ছিল ২৪ লাখেরও বেশী। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র ৫৫ হাজার। এর মধ্যে চুরান্তভাবে মনোনীত করা হয় ১৮ হাজার ১৪৭ জনকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে তিতাস উপজেলার রয়েছে ১২৭জন। এদের মধ্যে ৪২ জনকে চুরান্তভাবে মনোনীত করা হয়েছে। বাকী ৮৫ জন চুরান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি। চুরান্ত মনোনীতদের মধ্যে অনেকেই যোগদান করেননি। তিতাস উপজেলায় ৪২ জন শিক্ষককে পদায়ন করার পরও ১৭ টি প্রধান শিক্ষক পদ ও ৮৯টি সহকারী শিক্ষক পদ শূণ্য রয়েছে।

এছাড়ও মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের ন্যায় তিতাস উপজেলাও শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। তাই করোনা পরবর্তী এ সংকট কাটিয়ে উঠতে প্যানেলে শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি বলে জানিয়েছেন তিতাসের প্যানেল প্রত্যাশীরা। কুমিল্লা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল প্রত্যাশী-২০১৮ সংগঠনের সহ-সভাপতি মো. সফিউল্লাহ ও তিতাস উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল প্রত্যাশী ২০১৮ সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, মুজিববর্ষকে স্মরণীয় করে রাখেতে এবং প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রতি ঘরে ঘরে একজন করে সরকারী চাকরী প্রদান ও করোনা পরবর্তী শিক্ষা প্রণোদনা হিসেবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে দেশের সকল জেলা ও উপজেলায় প্যানেল প্রত্যাশীরা দাবি জানিয়ে আসছে, তাই আমরা ও তিতাস উপজেলা থেকে সকল প্রত্যাশীরা প্যানেল নিয়োগের দাবি জানাচ্ছি। সফিউল্লাহ ও রুহুল আমিন আরো জানিয়েছেন আমাদের হোমনা-তিতাসে প্রাথমিক বিদ্যালয়ে শূণ্যপদ পূরনের ভিত্তিতে প্যানেল নিয়ম প্রবর্তন করে নিয়োগ দানের ব্যাপারে সুপারিশ করেছেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net