ঢাকা   ০৪:২৭:০৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে গত রাত ১২ টার দিকে সাপের কামড়ে ফয়সাল বিশ্বাস (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ফয়সাল বিশ্বাস জোকা গ্রামের আছাদ বিশ্বাসের ছেলে। সে গোপালপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ফয়সাল একা কক্ষে ঘুমোতে যায়। হঠাৎ মধ্য রাতে সাপ সাপ বলে চিৎকার করে উঠে সে, তখন পাশের ঘর থেকে তার মা-বাবা ছুটে আসলে সে জানায় তাকে সাপে কামড়িয়েছে। এমতবস্থায় প্রথমে তাকে গোয়ালপাড়া ও হোগলডাঙ্গা ওঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত পাল জানান- গত রাতে সাপের কামড়ে শ্রীপুরের জোকা গ্রাম থেকে আসা আহত শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে এন্টি-ভেনাম ইনজেকশন দেওয়ার পর তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি