1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৬৫ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার-টেকনাফ সড়ক থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মংথিয়ু মার্মা (৫৮) নাামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।

রোববার (১৯জুলাই) বিকেলে রামুস্থ কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক পাচাকারী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি হেডম্যান পাড়ার মৃত কিংচান্ডু মার্মার পুত্র।

র্যাব ১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য জানান।

র্যাব কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা পাচারের গোপন খবর পেয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা স্থানে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে আসলে কাঁধে ব্যাগ বহন একটি ব্যক্তি অটোরিক্সা থেকে নেমে পালনোর চেষ্টা করে।

তবে ধাওয়া করে র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার বহন করা ব্যাগ থেকে ইয়াবার পাঁচটি প্যাকেট পাওয়া যায়। ওইসব প্যাকেটে ১০ হাজার ইয়াবা রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী স্বীকার করেছে, টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি দীর্ঘ দিন দেশের বিভিন্ন স্থানে পাচার করছিলো।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারীকে থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net