1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিয়ামতপুরে স্বামীর উপর্যপরি কেঁচির আঘাতে স্ত্রী খুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

নিয়ামতপুরে স্বামীর উপর্যপরি কেঁচির আঘাতে স্ত্রী খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩২৫ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে স্বামী টানি মিয়া(২২) কাপড় কাটা কেঁচি দিয়ে উপর্যপরি আঘাত করে স্ত্রী জেবা খাতুনকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (০১ জুলাই) সকালে নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়নে ধানশা গ্রামে স্ত্রীর বাবা আবুল কালাম আজাদের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এঘটনায় স্বামী সালাউদ্দিন টনিকে আটক করেছে থানা পুলিশ।

আটক সালাউদ্দিন টনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরাদনগর গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সোমবার টনি মিয়া স্ত্রী জেবা খাতুনকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। প্রতিদিনের মতো খাবার শেষে ৩০ জুন মঙ্গলবার রাতে সবাই শুয়ে পড়েন। বুধবার (১ জুলাই) সকাল ৬টার দিকে স্বামী টনি মিয়া কাপড় কাটা কেঁচি দিয়ে স্ত্রী জেবা খাতুনকে গলায় একের পর এক আঘাত করে জখম করে। এরপর স্থানীয়দের সহায়তায় গুরুত্বর আহত জেবা খাতুনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের বাবা মা নিয়ামতপুর থানায় অবস্থান করছেন এবং এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাজী কামাল হোসেন
নওগাঁ
০১/০৭/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net