1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪০১ বার

সৈয়্যদ নুরুল আবছার,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মু. ওবাইদুল্লাহ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের জলদী মিয়ার বাজার এলাকার পেট্রোল পাম্পের পশ্চিমে আবুল কালামের বাড়িতে।

এ ঘটনায় নিহত ওবাইদুল্লাহ উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডিপুটিঘোনা গোদার পাড় এলাকার মৃত আবদুল আজিজের পুত্র বলে জানা যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২জুলাই) সকালে ওবাইদুল্লাহ্ সাব টিকাদার মোস্তাফিজের অধীনে পৌরসভাস্থ আবুল কালামের ঘরে নব নির্মানাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করতে যায়। দুপুরে বাড়ির ছাদ ঢালাই কাজ করার সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় ও অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অলক দেব জানান, ‘হাসপাতালে আনার পূর্বেই ওবাইদুল্লাহ ঘটনাস্থলে মারা যান। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘ওবাইদুল্লাহ্ নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়েছি। দেখা যায়, নিহতের গলার নিচে পোড়া চিহ্ন ছিল। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না এলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর অভিযোগ এলে লাশের ময়নাতদন্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net