1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‌্যাবের হটলাইন চালু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‌্যাবের হটলাইন চালু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭১৮ বার

এম এ মজুমদার ঃ ভয়ঙ্কর প্রতারক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এ অবস্থায় কেউ তার প্রতারণা বা নির্যাতনের শিকার হয়ে থাকলে তাদের আইনি সহায়তা দেবে র‌্যাব। এরই মধ্যে র‌্যাব সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানতে চেয়ে একটি হটলাইন চালু করেছে।

নিদিষ্ট কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ জানতে চেয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এ ধরনের হটলাইন চালুর ঘটনা দেশে এই প্রথম।শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানোর র‌্যাবের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন। হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১।এছাড়াও rabhq.invest@gmail.com ই-মেইলে বহুমুখি এ প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে র‌্যাব।

করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসাপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র‌্যাব। করোনার দুর্যোগকালীন এই সময়ে নমুনা সংগ্রহ করা হলেও টেস্ট না করে ফলাফল দেয়া, হাসপাতাল পরিচালনার সনদের মেয়াদউত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পরের দিন হাসপাতালটির দুটি শাখা সিলগালা এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানের পর থেকে সাহেদ লাপাত্তা হয়ে যয়। একপর্যায়ে ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় যায়। সেখানে থেকে সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টা করেন। বুধবার ভোরে ভারতে পালানোর প্রস্তুতির সময় সাহেদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় তার অফিসে তল্লাশি চালিয়ে বিপুল জাল টাকা জব্দ করা হয়।

সাহেদের মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি তদন্তের দায়িত্ব পেলে ওইদিনই তাকে হস্তান্তর করা হয়। বর্তমানে সাহেদ ও রিজেন্ট গ্রুপের এমডি পারভেজ ১০দিনের রিমান্ডে আছেন।

প্রতারক সাহেদ শুধু করোনা টেস্ট নিয়েই প্রতারণা করেননি তিনি বালু, পাথর, সিমেন্ট সাপ্লাইয়ের নামে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন। লাখ লাখ টাকা আটকে মানুষকে হয়রারি করেছেন। মন্ত্রী-এমপি, আমলা ও রাজনীতিকদের সঙ্গে তোলা নিজের ছবি ফেসবুকে পোস্ট করে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরে সাহেদ বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রতারণার অভিযোগে ৫৭টির মামলার সন্ধান পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net