1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫, সুস্থ ২৬৬৮ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময় 

২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫, সুস্থ ২৬৬৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭১০ বার

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৩ জন। একই সময় ২ হাজার ৬৯৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৬০ জনে গিয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৬৭টি। আগের দিনেরসহ নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৩৭টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ২ হাজার ৬৯৫ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ১৮ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৩ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১২ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ৪২৪ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন যা, মোট মৃতের ৭৮ দশমিক ৬২ শতাংশ। আর একই সময়ে ৬৫৯ জন নারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২১ দশমিক ৩৮ শতাংশ। বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন এবং ৯১ বছরের ঊর্ধ্বে একজনের মৃত্যু হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২ হাজার ৬৬৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৬১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net