1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবক আটক! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে ভয়াবহ আগুনে ৫ ঘর পুড়ে ছাই  জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ ঈদগাঁওয়ে চেক ডিজঅনার মামলায়‎ চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুসাফির ও অসুস্থ ব্যক্তি কীভাবে রোজা রাখবেন?

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবক আটক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩০২ বার

বাঁশখালী সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় উপজেলার শিলকুপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কানুসারেং বাড়ী পুরাতন মসজিদ সংলগ্ন শিলকুপ প্রধান সড়কের মোড় থেক তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, শিলকুপ ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের দেলোয়ার হোসেন এর পুত্র মু. তারেক (২০), মোস্তাফিজুর রহমান প্রকাশ মচ্ছ এর পুত্র সালাহ্ উদ্দিন প্রকাশ আবির (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাযের সময় মুসল্লিরা মসজিদে গেলে মানুষের আনাগোনা কমে যাওয়ায় ডাকাতির প্রস্তুতি নিতে গোপনে উৎপেতে থাকে যুবক শ্রেনীর একটি দল। ওইদিন রাতে এক পথচারীকে দা, ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে এন্ড্রয়েট মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে ৯৯৯ এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রেমতে, ‘ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থেকে ব্লেড, ধারালো দা, ছুরি ও খেলনার পিস্তল উদ্ধার করা হয়।

থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ‘ডাকাতির প্রস্তুতিকালে দু’যুবককে আটক করেছে পুলিশ। এদের বিরোদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রজু করা হয়েছে বলেও জানান তিনি।’

স্থানীয়দের অনেকে এসব যুবক শ্রেনীর সাথে কিছু প্রভাবশালী মহল যুক্ত আছে বলে ধারণা করছে। সন্ধ্যা হলেই গ্রামে রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে থাকে কিশোরের দল। এরা রাত ঘনিয়ে এলেই সড়কে দা, ছুরি উঁচিয়ে, পিস্তলের ভয় দেখিয়ে ছিন্তাই, ডাকাতি করে সর্বস্ব হাতিয়ে নেয় পথচারী থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net