1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭২২ বার

বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

রাজধানীতে গত একসপ্তাহে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগই বিজিবি সদস্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের ১১ জনই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন। অবশিষ্ট দুজনের একজন সম্মিলিত সামরিক হাসপাতাল ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গত এক সপ্তাহে (১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত) প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন, ১ জন, ৫ জন, ১ জন, ৪ জন, ২ জন ও ২ জন।

স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণকালে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ যেন বাড়তে না পারে সে লক্ষ্যে বিগত যে কোন সময়ের তুলনায় স্বাস্থ্য অধিদফতর ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা পরিকল্পিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু তারা বেশ কিছুদিন লক্ষ্য করেছেন ডেঙ্গু আক্রান্তদের প্রায় সকলেই বিজিবি হাসপাতালে ভর্তি।

নেপথ্যে কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন বিজিবি পিলখানার ভেতর অনেকেই বিশেষ করে সৈনিকরা হাফ প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন করেন। এছাড়া ভেতরে অসংখ্য গাছপালা ও ঝোপঝাড় থাকায় এগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকেই মশার কামড় খেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে বিজিবি সূত্র তাদের জানিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত চলতি বছর সর্বমোট ৩৯৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিল ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন ও ১৮ আগষ্ট পর্যন্ত ৪৪ জন ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ইতোমধ্যেই ৩৭৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net