1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে জাম্বুরা ও চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

কুমিল্লার নাঙ্গলকোটে জাম্বুরা ও চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

আফজাল হোসাইন মিয়াজী ॥ নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৭২০ বার

কুমিল্লার নাঙ্গলকোটে জাম্বুরা ও চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার আদ্রা দণি ইউনিয়নের আটিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষক অটোরিক্সা চালক হারুনুর রশিদ (৩৫) ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার আটিয়াবাড়ি গ্রামের সেকান্দর আলীর পুত্র অটোরিক্সা চালক হারুনুর রশিদ তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে একই গ্রামের হতদরিদ্র পরিবারের কন্যা শিশু ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী (৭) কে জাম্বুরা ও চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে সে শিশুটিকে মুখ চেপে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা অসুস্থতার কারন জানতে চাইলে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। একপর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষিতা শিশুটির মা-বাবা প্রথমে লাকসামের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখানে থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির চাচা আমাকে ঘটনাটি অবহিত করেছেন। এটি একটি বর্বর ঘটনা। শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারকে ডাক্তারি সনদ নিয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করতে বলেছি।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ বিষয়ে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। শিশুটি সুস্থ হলে তার ডাক্তারি পরীক্ষা ও জবান বন্দি গ্রহণ করা হবে । অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net