1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ পিপিএমকে সেন্ট্রাল বয়েজের বিদায় সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান শেরপুরের বিশিষ্ট কবি-সাংবাদিক তালাত মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন  

রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ পিপিএমকে সেন্ট্রাল বয়েজের বিদায় সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৮৬ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ পিপিএম’র বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি কেপায়েত উল্লাহ। ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্স এর ২য় তলায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, ৩ নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, শাহরিয়ার হাসান সাকিব, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, মোঃ মিজানুর রহমান, আবু বক্কর আরফাত, মোঃ রিফাত, আরফানুল ইসলাম আবির, তাজনবী ইমন, অমিত দাশ গুপ্ত, সাজ্জাদ হোসেন, মোঃ এরশাদ, শহীদুল ইসলাম, মোরশেদুল ইসলাম, আলভীন আলভী, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ অভি, অনিক ভট্টাচার্য, মাসুম বিল্লাহ, হোসাইন মাহমুদ চিশতী, মিজানুর রহমান মুবিন, মোহাম্মদ আজাদ, প্রিয়টন দে, রাকিব চৌধুরী, জোনায়েদ উল্লাহ তুষার, আরিফ আহমেদ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ সাহেদ, ফরহানুল ইসলাম, তামিম শিকদার সাইফ, ইমন দাশগুপ্ত, এ.কে নোবেল, ইমরান হোসেন, আলী মুর্তজা, রায়হানুর রশিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net