1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাঞ্ছিত মানবতা : মোহাম্মদ নুর হোসেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

লাঞ্ছিত মানবতা : মোহাম্মদ নুর হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ১০৭৪ বার

মানবতা আজ বড় অসহায়,
আছে হুমকির মুখে।
যেথায় জীবন্ত মানুষগুলো,
মরছে হায় ধুঁকে ধুঁকে।

ন্যায় বিচার নেই তো কোথায়,
নেই তো বাক স্বাধীনতা।
স্বাধীন দেশে বন্দী মোরা,
মানছি পরাধীনতা।

মানুষ নামের অমানুষ মোরা,
করছি বিবেকহীন কাজ।
শিক্ষিত মোরা হচ্ছি তব,
উঠে যাচ্ছে এলেম ও লাজ।

শিক্ষিত মোরা কাগজে কলমে,
মন রয়েছে কুশিক্ষার তরে।
আপন তরে অনেক জীবন,
অকালে যাচ্ছে ঝরে।

সাদাকে মোরা কালো করি,
যদি থাকে আপন স্বার্থ।
বেলা পুরালে কর্ম দোষে,
আমরা সবাই ব্যার্থ।

মানবতা তুমি হারিয়ে গেছো,
মানুষ নামের পশুর ভিড়ে।
যেখানে অমানুষগুলো একে অন্যের,
শরীরটা খায় চিড়ে।

মানবতা তুমি হারিয়ে গিয়েছো,
আইয়ামে জাহিলিয়াতের যুগে।
মানতা তুমি ইসলামকে,
করেছো অনেক ভাগে।

মানবতা তুমি নেই তো কোন,
মাজলুমানের দলে।
যারা জীবন দিতে সদা প্রস্তুুত,
তোমার বিশ্ব নিখিলে।

মানবতা তুমি কার জন্য,
সাগর রুনি কিংবা তনু বোনের।
মানবতা তুমি হতে পারো নি,
কখনও কোনো দুঃখি জনের।

মাবতা তুমি কবে হবে,
মুক্তমনা আর স্বাধীন।
মানহীন মানবতার তরে,
হয়ে আছি আজও পরাধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net