1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৩০ হাজার ইয়াবা ও মটরসাইকেলসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবা ও মটরসাইকেলসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৮৩ বার

কক্সবাজারে ৩০ হাজার পিচ ইয়াবা ও একটি মটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।

ধৃত ব্যক্তির নাম সায়েদ ইশতিয়াক আহমেদ (৩৮)।
সে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়ার মোস্তাক আহমদের পুত্র।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু’র খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং পয়েন্টে র্যাব-১৫ এর চৌকস একটি টিম চেক পোস্ট স্থাপন করে তল্লাশী চালায়।

শনিবার ২২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ধৃত ব্যক্তি চেকপোস্টে আসলে মটর সাইকেল রেখে সে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে।

এক পর্যায়ে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তার দেখানো মতে, মটর সাইকেল থেকে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত সায়েদ ইশতিয়াক আহমেদকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
তার মটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net