1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে দেশীয় রিভলভার সহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

চৌদ্দগ্রামে দেশীয় রিভলভার সহ যুবক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫২৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় রিভলভার, চার রাউন্ড গুলি ও বিশ বোতল ফেন্সিডিল সহ মো. মানিক (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সে ফেনী সদর থানার পাঁচগাছিয়া গ্রামের শামসুল হকের ছেলে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতঘরিয়া বিওপি’র ইনচার্জ সুবেদার মো. সাদেকুর রহমান। জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলভার, চার রাউন্ড গুলি ও বিশ বোতল ফেন্সিডিল সহ মানিককে আটক করা হয়। বুধবার সাতঘরিয়া বিওপি’র ইনচার্জ সুবেদার মো. সাদেকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম খানার এসআই মো. খায়ের উদ্দীন ভূঁইয়া বলেন, “বিজিবি এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net