1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দু’মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

দু’মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৭৫ বার

মো সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার বরইচারা গ্রাম থেকে দ্বারিয়াপুর গ্রামের লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান ও সোনাতুন্দি গ্রামের লিমন বিশ্বাস (২৮) নামে দু’মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে । লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান দ্বারিয়াপুর গ্রামের গফুর বিশ্বাস ও লিমন বিশ্বাস (২৮) সোনাতুন্দি গ্রামের আক্তার বিশ্বাসের ছেলে ।

শ্রীপুর থানা পুলিশ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যে, উপজেলার বরইচারা বাজারস্থ কোরবানের সেলুনের দোকানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসি মোঃ আলী আহমেদ মাসুদ এর নির্দেশে এস,আই শরিফুল ইসলাম ও এ,এস,আই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ দোকান মালিক লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান ও লিমন বিশ্বাস (২৮) কে আটক করতে সক্ষম হন। এর অগেও আটক কোরবানের মাদক বিক্রয়ের বিরুদ্ধে এলাকার সচেতন সাধারণ মানুষ গণসাক্ষরসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেয়।

এ নিয়ে দারিয়াপুরের মাদক স¤্রাট কোরবান চার বার মাদকসহ গ্রেফতার হলো ।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ বলেন, শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছিলো মাদকসহ কোন বিক্রেতাকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে । সে কারনে সাধারণ মানুষ তার এ ঘোষনায় পুলিশের প্রতি আস্থা রেখে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর সাহস পেয়েছে।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল । স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাদেরকে মাদক দ্রব্যসহ আটক করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net