1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর শীর্ষসন্ত্রাসী ও পোশাদার খুনী এলজি বন্ধুক সহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

নরসিংদীর শীর্ষসন্ত্রাসী ও পোশাদার খুনী এলজি বন্ধুক সহ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৫৫২ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী,পেশাদার খুনী মোঃ শাহ পরান এলজি কার্তুজসহ গ্রেফতার। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুন,অস্ত্র, ডাকাতি,চাঁদাবাজি ও মাদক মামলার আসামী নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনী শাহ পরানের নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক টিম তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করে আসছিলো। নরসিংদী শহরের বেপারীপাড়া, দত্তপাড়া, শ্বশ্মানঘাট, কাউরিয়াপাড়া এলাকায় তার ছত্রছায়ায় একাধিক মাদক মামলা ব্যবসায়ী ও সন্ত্রাসী দল বেআইনি কার্যকলাপ সংঘটিত করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানায় এসআই অনুপ কুমার ধরের নেতৃত্বে একটি দল শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা হতে (০৩ আগষ্ট) রাতে শাহ পরান কে গ্রেফতার করেন। পুলিশের জিঞ্জাসা বাদে শাহ পরান জানায় তার কাছে একটি অবৈধ অস্ত্র আছে মর্মে স্বীকার করে। পুলিশের অভিযানিক দলটি শাহ পরানকে নিয়ে তথ্যমতে অস্ত্র উদ্ধারের খোঁজে বের হয়। আসামী শাহ পরানের তথ্য মতে (০৪ আগষ্ট) নরসিংদী মডেল থানাধীন কাউরিয়াপাড়া মহল্লার লঞ্চঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের পিছনে আলীজান জুট মিলস্ ও আবহাওয়া অফিসের বাউন্ডারি সংযোগ স্থানে মাটির নিচ হতে পলিথিন কাগজে মুড়ানো অবস্থায় ০১ টি দেশীয় তৈরী এলজি বন্ধুক ও ০৩( রাউন্ড) কার্তুজ উদ্ধার করেন।আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১টা হত্যা মামলা,১টা অস্ত্র মামলা,১টা ডাকাতি মামলা,১টা চাঁদাবাজি মামলা,২টা মাদক মামলা,১টা অন্যান্য সহ মোট ০৭(সাত) টা মামলা আছে।আসামী শাহ পরানের বিরুদ্ধে ০৬(ছয়) টা গ্রেফতারী পরোয়ানা জারি আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net