1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিহিংসা প্রতিশোধ ও দোষারোপের রাজনীতি পরিহার করুন : ডাঃ ইরান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত 

প্রতিহিংসা প্রতিশোধ ও দোষারোপের রাজনীতি পরিহার করুন : ডাঃ ইরান

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫১৭ বার

দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন না থাকায় জনগনের মধ্যে চরম হতাশা বিরাজ করছে দাবী করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিচারহীনতার কারনে দেশের জনগন মুক্তিযুদ্ধের আকাংখার বাংলাদেশ ও সুফল থেকে বঞ্চিত। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে বিএনপিসহ বিরোধী শক্তিকে আদালত ও আইন শৃংখলা বাহীনিকে নগ্নভাবে ব্যবহার করছে। ভোট চুরিসহ অনৈতিক কাজে সরকার পুলিশবাহীনিকে ব্যবহার করায় তারা অপরাধে জড়িয়ে পড়েছে। প্রতিহিংসা, প্রতিশোধ ও দোষারোপ রাজনীতি চর্চার কারনে আসল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থাকছে। দেশে লুটপাটের মহোৎসব চলছে দাবী করে ডাঃ ইরান বলেন ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতিকে দুইহাজার কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এরকম হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের সম্পদ পাচার করে অর্থনীতিকে ধংসস্তপে পরিনত করেছে। তাই দেশপ্রেমিক শক্তিকে প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সুস্থ্যধারার অর্থবহ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

তিনি আজ ২৩ আগষ্ট (রবিবার) বেলা ১১ টায় চট্টগ্রাম মহানগর লেবার পার্টির সাথে ভার্চুয়াল কনফারেন্সে একথা বলেন।

এতে লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি ডাঃ জুনু মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবসার আলী সেলিম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ও যুবমিশন যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান বাবু, বাংলাদেশ ছাত্র মিশন সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net