1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিনহা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সিনহা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৮০৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের মামলার তদন্তকারি কর্মকর্তার নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার দুপুর সোয়া ২ টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের সহকারি পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে একটি দল।

প্রায় এক ঘন্টার বেশী ঘটনাস্থলে অবস্থান করে র্যাবের তদন্তকারি দলটি স্থানীয় বেশ কয়েকজন লোকের সঙ্গে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ।

র্যাবের এ কর্মকর্তা জানান, পরিদর্শনকালে তদন্তকারি দলটি ঘটনাস্থলে ঘুরে ঘুরে দেখেন এবং নানা তথ্য সংগ্রহ করেন।

পরে বিকাল সাড়ে ৩ টার দিকে তদন্তকারি দলটি ঘটনাস্থল থেকে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net