1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবিতে মোংলায় মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ 

সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবিতে মোংলায় মানব বন্ধন

স্টাফ রিপোর্টার খ.ম. নাজাকাত হোসেন সবুজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২১৮ বার

অবিলম্বে সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবিতে সোমবার মোংলায় সুন্দরবন পর্যটন ব্যবসায়ীবৃন্দের ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় মোংলা ও পশুর নদীর পাড়ে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক শ’ লোক এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন পর্যটন ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মোঃ মিজানুর রহমান, এম এ কাদের, রুপম খাঁন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের অন্যান্য স্থানে ইতিমধ্যে পর্যটন কেন্দ্র খুলে দেয়া হলেও করোনার অজুহাতে গত প্রায় ৬ মাস ধরে সুন্দরনের অভ্যন্তরে সব পর্যটন কেন্দ্র ও এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে। সরকারের ঘোষনায় বন বিভাগের স্পটগুলোতে সুন্দরবনে সকল প্রকার দেশী-বিদেশী দর্শনার্থীদের আসা বন্ধ থাকায় এতে সুন্দরবনের পর্যটনের উপর নির্ভরশীল ট্যুরিষ্ট ব্যাবসায়ী ও কর্মচারীসহ প্রায় ৫ হাজার পরিবার অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করেছেন। বক্তারা অবিলম্বে সুন্দরবনের পর্যটনের অনুমতি প্রদানের জন্য সরকারসহ প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে সুন্দরবনের অভ্যন্তরে দেশী-বিদেশী পর্যটক প্রবেশসহ সব ধরনের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বন বিভাগ। যে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net