1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত ‘গরিবের হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

হাটহাজারীতে হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত ‘গরিবের হাসপাতাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৮৪১ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপজেলা হাটহাজারীতে চট্টগ্রাম-কাপ্তাই রোডে ‘গরিবের হাসপাতাল পরিচালিত হবে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন- স্থানীয় সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ চট্টগ্রামের কাপ্তাই রোডে ‘গরিবের হাসপাতাল’ প্রতিষ্ঠা করেছিলেন। এই হাসপাতালটি পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বিধায় তিনি ওই হাসপাতালসহ সেখানকার জমি গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করে দিয়েছেন। আমরা সেখানে চট্টগ্রামের গরীব মানুষের জন্য এবার ২৫ শয্যার কিডনি ডায়ালাইসিস বেইজড হাসপাতাল তৈরি করতে যাচ্ছি। কিডনি ডায়ালাইসিসের পাশাপাশি সেখানে সাধারণ রোগীদেরও সুলভমূল্যে চিকিৎসা দেয়া হবে চট্টগ্রামের নগরীর লালখান বাজারে সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফের বাসায় মঙ্গলবার (১৮ আগস্ট) হাসপাতাল ও জমি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে আগে থেকেই তিনতলা বিশিষ্ট একটি হাসপাতাল ভবন আছে। তাই এখন সেটিকে সংস্কার করে নতুনভাবে রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে গণস্বাস্থ্য সংশ্লিষ্টদের।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন- প্রাথমিকভাবে সেখানে ২৫ শয্যার কিডনি ডায়ালাইসিস বেইজড হাসপাতাল স্থাপন করা হবে। ইতোমধ্যে একটি প্রকৌশলী দল সেখানে গিয়ে পুরাতন হাসপাতাল ভবনটি পরিদর্শন করেছে, প্রকৌশলীদের দেয়া এসেসমেন্ট অনুযায়ী কাজ করনে জানিয়ে ডা. মহিবুল্লাহ বলেন- আশা করছি আগামী দুই মাসের মধ্যে হাসপাতালটিকে নতুনরূপে চালু করতে পারব গণস্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতাল ভবন ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ফাইন্যান্স পরিচালক মীর নকীব, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এজিএম (বিপণন) মো. আতিকুর রহমান, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার (চট্টগ্রাম) নাজমুল হক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকৌশলী লিটন কুমার দাস।

এছাড়া হাসপাতাল ও জমিদাতা সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফের স্ত্রী কামরুন্নাহার, মেয়ে ডা. সুলতানা রৌশন নূরী, ছেলে জাকির উল্লাহ ও স্থানীয় সমাজকর্মী এস এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net