1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের নিখোঁজের একদিন পর পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

লালমনিরহাটের নিখোঁজের একদিন পর পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭২১ বার

মোঃজাহিদ হোসেন:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে লিমা আক্তার (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তরুণী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম এলাকার মংলু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, কাউকে না জানিয়ে ১১ আগস্ট রাতের বাড়ি থেকে অভিমান করে চলে যান তরুণী লিমা আক্তার। পরে ওইদিন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। এর একদিন পরে ১২ আগস্ট বিকালে বাড়ি থেকে প্রায় ৮০০ মিটার দূরে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net