1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুই ডাক কর্মকর্তা শ্রীঘরে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ 

৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুই ডাক কর্মকর্তা শ্রীঘরে

মুজিব উল্ল্যাহ্ তুষার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২২১ বার

চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা সঞ্চয় করতে বেছে নিয়েছিলেন সরকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান ডাক বিভাগ ।চট্টগ্রাম প্রধান কার্যালয় ডাক বিভাগের দায়িত্বরত দুই কর্মকর্তার হাতেi জমা দিতেন প্রতি মাসের কিস্তির টাকা। জমা রশিদও দিতেন তাদের । কিন্তু ওই টাকা তাদের একাউন্টে না হয়ে, জমা হতো ওই দুই কর্তার পকেটে!
গ্রাহকে হাতে যে রশীদ দেওয়া হতো, সেগুলো ছিল জাল!
এভাবে এক টাকা, দুই টাকা নয়, তারা আত্মসাৎ করেছে তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা।
চট্টগ্রামের ডাক বিভাগের প্রধান কার্যালয়ের কর্মকর্তা সারওয়ার আলম ও নুর মোহাম্মদ। তবে শেষরক্ষা হয়নি। অডিটে তাদের এই গোপন অপকর্ম উঠে এলো প্রকাশ্যেই। তাদের ঠাঁই হল শ্রীঘরে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সারওয়ার আলম ও নুর মোহাম্মদ ওই দুই কর্মকর্তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করছে ডাক বিভাগ কর্তৃপক্ষই।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন , ডাক বিভাগের নিজস্ব অডিটে অর্থ আত্মসাতের বিষয়টি ধরার পড়ার পর আমাদের কাছে দুই কর্মকর্তাকে তারা সোপর্দ করেছেন।
ডাক বিভাগের পরিদর্শক রাজিব পাল বলেন, আমাদের তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা অভিযুক্ত সারওয়ার আলম ও নুর মোহাম্মদ তাদের হিসাবে জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করেছেন। আমাদের অডিটে তা ধরা পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
ডাক বিভাগের এক কর্মকর্তা জানান, নুর মোহাম্মদ ও সারওয়ার আলম মিলে গ্রাহককে হিসাবের ভুয়া কাগজপত্র দিয়েছেন, তবে প্রতিটি গ্রহকে হিসাব যদি অডিট করা হয়তো কয়েক কোটি টাকার দূর্নীতি হয়েছে জানা যাবে ।
বিশেষ সৃত্রে জানা যায় নুর মোহাম্মদের এখানে শেষ নয় প্রতারণা, বিভিন্ন ভূমিহীন সংগঠন করে সরকারী অফিসের জাল কাগজ পত্র দেখিয়ে সদস্যদের কাছ থেকেই কয়েক কোটি হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net