1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

কক্সবাজারে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৯ বার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

ফয়সল হাসান খান বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে মিয়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে খুরেরমুখ বিজিবির অস্থায়ী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় গমন করে চেকপোষ্ট হতে আনুমানিক ৫’শ গজ দূরে বড় মসজিদের পাশে অবস্থান করেন।

একটু পর অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে বঙ্গোপসাগর হতে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করে।

এমন সময় পাচারকারী টহলদলের উপস্থিতি টের পেয়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির সদস্যরা পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে।উদ্ধারকৃত বস্তাটি তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net