1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে ৯৯৯ তে ফোন দিলেন স্বামী! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে ৯৯৯ তে ফোন দিলেন স্বামী!

মো.ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪২ বার

ঘটনাটি ঘটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পাষণ্ড স্বামী স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করে নিজেই ৯৯৯ এ ফোন দেন পরে হাসপাতালে নিলে স্ত্রীর মৃত্যু হয়। তাঁর নাম নুসরাত শারমিন (৩০)।

পুলিশ স্বামী আবদুর রহিম (৩৮) কে আটক করেছে। রহিম ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬নং ওয়ার্ড সিকদার পাড়ার ডা. নুরুল আমিনের বাড়ি এলাকার রমজু মিয়ার ছেলে। গতকাল (১৭ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার বেলা আড়াটার সময় ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্বামী আবদুর রহিমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিম একজন মানসিক প্রতিবন্ধি। ঘরের ভেতর আহত স্ত্রীকে রেখে ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনার কথা বলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।

পুলিশ ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আহত নুসরাতকে উদ্ধার করে কেরানীহাট আশ শেফা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত শারমিন বৃহস্পতিবার রাত ১০টার সময় মারা যান। ঘাতক রহিম স্ত্রী নুসরাতকে মাথার সামনে পেছনে তিনটি কোপ দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net