1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিস্ময়কর হলেও সত্য যে, সৌদি আরবে এখনও মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা:)এর নামে দলিল করা প্রপার্টি রয়েছে ঃ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিস্ময়কর হলেও সত্য যে, সৌদি আরবে এখনও মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা:)এর নামে দলিল করা প্রপার্টি রয়েছে ঃ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০১ বার

বিস্ময়কর হলেও সত্য যে, সৌদি আরবে এখনও মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা:)এর নামে দলিল করা প্রপার্টি রয়েছে ঃ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও

আরও মজার বিষয় হল- মাস ফুরালে এখনও তাঁর নামেই আসে গ্যাস ও বিদ্যুতের বিল। সম্প্রতি শুরু হয়েছে ওসমান (রা:)এর মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজ!

অবাক করা এ ঘটনার বিস্তারিত জানতে ইতিহাসের পথ ধরে আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই। রাসূলে করীম হযরত মুহাম্মদ(সা:) এর যুগে।
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নবুওয়াত প্রাপ্তির ১৩তম বছর। মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন।
অচেনা পরিবেশে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট।

মদিনায় ‘বিরেরুমা’ বা রুমার কূপ নামে ইহুদির
একটি কূপ ছিল। ইহুদিরা এ সুযোগে কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করতে শুরু করল।

সাহাবারা রাসূল (সা:)কে এ বিষয়ে অবগত করলে তিনি বললেন, ‘তোমাদের মধ্যে কে আছো, যে এই কূপ মুসলমানদের জন্য ক্রয় করে দিবে। মুসলমানদের এই কূপ যে খরিদ করে দেবে আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন।’

রাসূল (সা:) এর কথায় হযরত ওসমান (রা:) ইহুদির কাছে এই কূপ ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলেন। ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি বললেন, পুরো কূপ বিক্রি না করলে অর্ধেক বিক্রি করুন। এতে একদিন কূপের মালিক হব আমি আর আরেক দিন হবেন আপনি।

ওসমান (রা:)অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন। লোকজন ওসমান (রা:) এর ক্রয় করা নির্ধারিত দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্যও পর্যাপ্ত পরিমাণে মজুদ করে রাখত।

ইহুদির দিনে কেউ পানি সংগ্রহ করতে যেত না। ফলে তার পানির ব্যবসা মন্দা হওয়ায় নিজেই পুরো কূপ বিক্রির জন্য ওসমান (রা:) এর কাছে প্রস্তাব পেশ করে।

ওসমান (রা:) ৩৫ হাজার রৌপ্য মুদ্রায় কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন।

এ সময় এক ধনী লোক ওসমান (রা:)থেকে কূপটি দ্বিগুণ দামে খরিদ করতে চাইলে তিনি বলেন, আমার চাহিদা এর চেয়ে আরও অনেক বেশি। লোকটি মূল্য বাড়িয়ে বলতে লাগল। ওসমান (রা:) জবাবে আমার চাহিদা এর চেয়ে আরও বেশি বলতে লাগলেন।

শেষে ধনী লোকটি বলল, এমন কেউ আছে যে আপনাকে কূপটির মূল্য ১০ গুণ বলেছে? ওসমান (রা:) জবাবে বলেন, আমার আল্লাহ আমাকে প্রতি নেকিতে ১০ গুণ বাড়িয়ে দেয়ার কথা বলেছেন।

হযরত ওসমান (রা:) এর শাসনামলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। সময়ের চাকা ঘুরে বহু উত্থান-পতনের পর সৌদি রাজপরিবার সৌদি আরবের রাজসিংহাসনে বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা ১৫৫০টিতে পৌঁছায়।

সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে দেয়। এই ভূসম্পত্তি ওসমান (রা:) এর নামে দলিল করে দেয় এবং তার নামে খুলে দেন একটি ব্যাংক অ্যাকাউন্ট।

সৌদির কৃষি মন্ত্রণালয় এই বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ ওসমান (রা:) এর অ্যাকাউন্টে জমা রাখে। সঞ্চিত অর্থ দিয়ে মদিনায় একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে।

যেখানে ‘হোটেল ওসমান বিন আফফান’ নামে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। এই হোটেল থেকে প্রতি বছর ৫০ মিলিয়ন রিয়াল আয় হবে বলে আশা করছে সৌদি সরকার।

এই অর্থের অর্ধেক অসহায়-দুস্থদের মানবতার সেবায় ব্যয় করা হবে আর অর্ধেক হযরত ওসমান (রা:) এর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

ওসমান (রা:) এর এ দান আল্লাহ এমনভাবে গ্রহণ
করে নিয়েছেন যে, কেয়ামত পর্যন্ত তা চালু থাকবে। ওসমান (রা:)আখেরাতের অ্যাকাউন্টেতো
সওয়াব জমা হচ্ছেই দুনিয়ার অ্যাকাউন্টের
ব্যালেন্সও ফুরাবার নয়।আল্লাহ আমাদের মধ্যে যারা বিও্ববান আছেন এমন সাদাকায়ে যারিয়ায় অংশ নেয়ার তৌফিক দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net