1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক জেলা প্রশাসকের উদ্যোগে নকলার সেই প্রতিবন্ধী নাতি ও তার দাদিকে সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

মানবিক জেলা প্রশাসকের উদ্যোগে নকলার সেই প্রতিবন্ধী নাতি ও তার দাদিকে সহায়তা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৪ বার

শেরপুরের মানবিক জেলা প্রশাসক আনারকলি মাহবুবের উদ্যোগে অবশেষে নকলার সেই প্রতিবন্ধী শিশু আসাদুল ও তার দাদির প্রতি সহায়তার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। ৩১ আগস্ট সোমবার রাতে জেলা প্রশাসকের নির্দেশনায় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামের দরিদ্র বৃদ্ধা শহর বানু ও তার প্রতিবন্ধী নাতি আসাদুলের বাড়িতে খোঁজ নিতে যান নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ও চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিকী তার সাথে ছিলেন।

তারা দাদি শহরবানুকে বিধবা ভাতা ও নাতি আসাদুলকে প্রতিবন্ধী ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণসহ জেলা প্রশাসকের পক্ষ থেকে আসাদুলকে তার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার এবং প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নাই প্রকল্প থেকে তাদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করা হয়। সেই সাথে প্রাথমিক পর্যায়ে তাদের দুই সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়।নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে অসহায় প্রতিবন্ধী আসাদুল ও তার দাদিকে সর্বাত্মক সহায়তা করা হবে। সেইসাথে তিনি মায়ের ফেলে যাওয়া প্রতিবন্ধী শিশুটিকে (বাকপ্রতিবন্ধী এবং চলাচলে একেবারে অক্ষম) অসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে মায়ের আদর যত্নে সর্বক্ষণ আগলে রাখার জন্য দাদি শহরবানুকে অন্তর থেকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, প্রতিবন্ধী আসাদুলের মা নেই, বাবা ঢাকায় থাকেন। আসাদুলের দাদি শহরবানু নাতিকে নিয়ে নকলা উপজেলা চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামে ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন। সেইসাথে নাতিকে গর্তে রেখে সাংসারিক কাজকর্ম করতে হয় তাকে। স্থানীয় পত্রিকায় প্রতিবন্ধী আসাদুল ও তার দাদি শহরবানুকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই অন্যদের সাথে নিয়ে শহরবানুর বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net