1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ২৮৭৫ পিস ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের

সীতাকুণ্ডে ২৮৭৫ পিস ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩ ইয়াবা পাচার কারিকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
অন্যদিকে পাচার কাজে নিয়োজিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সীতাকুন্ড পৌরসভাধীন কাঁচা বাজার সংলগ্ন পুরাতন মহাসড়কে অভিযান চালিয়ে এসআই ইলিয়াছ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উক্ত পাচারকারীদের আটক করেন।
আটককৃত মোঃ সিহাব(৩১) টাঙ্গাইল জেলার ঘাটাল থানাধীন চর পাকুটিয়া গ্রামের মো:আবু তাহেরের পুত্র। মোঃ ফরহাদ মিয়া(৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার পুত্র ও‌ মো: সেলিম (২৫) বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর গ্রামের মোঃ আব্দুল করিমের পুত্র।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমান বণিক জানান, আটককৃতদের কাছ থেকে ২৮৭৫ পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা নং-২৩, তাং-১৫/০৬/২০২০খ্রি: ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিলের ১০(খ)/৩৮/৪১ মূলে গ্রেফতারকৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net