1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফি রহ. জীবনী আলোচনা অনুষ্ঠিত- দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফি রহ. জীবনী আলোচনা অনুষ্ঠিত-

কে এম ইউসুফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৭১১ বার

দারুল উলূম হাটহাজারীর সাবেক পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাইয়্যাতুল উলইয়্যা লিল জামিয়াতিল কওমিয়া এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি রহ. এর জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে হাটহাজারী ওলামা পরিষদ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দারুল উলূম হাটহাজারী (মাদরাসা) সম্মুখস্থ চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলো রোডে জুমা নামাজের পর হতে আলোচনা সভা শুরু হয়।

প্রধান আলোচক ছিলেন- দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। মাওলানা ইউসুফ বিন আল্লামা শাহ আহমদ শফি, মাওলানা মুফতি মামুনুল হক ঢাকা।
হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদরাসা শূরা সদস্য মাওলানা শফী’র সভাপতিত্বে এতে আলোচনা করেন- কলামিষ্ট ও গবেষক ড. আ ফ ম খালেদ হোসাইন, মাদরাসা পরিচালনা বোর্ডের সদস্য ও মুহাদ্দিছ মাওলানা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া
মুফতী হারুন ইজহার চৌধুরী, মুফতী হাবিবুর রহমান চৌধুরী, মাওলানা হাবিবুল্লাহ নদভী, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও. জাফর আহমদ, মাওলানা আব্দুল্লাহ।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন- এই হাটহাজারী মাদরাসা মকবুল মাদরাসা। এর প্রতিষ্ঠাতা মুরুব্বী ৪জন সবাই বড় বড় আল্লাহর অলি। কচু শাক খেয়ে খেয়ে হাবিবুল্লাহ ছাহেব রহ. এই মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন, এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা বরবাদ হয়ে যাবে।

আল্লামা শফি রহ. এর ইন্তেকালের পূর্বে মাদরাসার দায়িত্ব স্ব-জ্ঞানে শূরার নিকট বুঝিয়ে দিয়ে গেছেন’ উল্লেখ করে তিনি বলেন- শূরা সদস্যগণ আলোচনা করে ২টি কমিটি করেছেন, একটি মজলিসে এদারি আরেকটি মজলিসে এলমি। সিদ্ধান্ত নেয়ার সময় আমি সেখানে ছিলাম না, পরে তাঁরা আমাকে ডেকে নিয়ে এ সিদ্ধান্ত শুনিয়েছেন।
ওই সিদ্ধান্ত মোতাবেক আলোচনার মাধ্যমে মাদরাসা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। একক নেতৃত্ব শেষ হয়ে গেছে, এক নেতৃত্ব আর চলবেনা’ যোগ করেন তিনি।

বক্তারা আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকাল স্বাভাবিকভাবেই হয়েছে দাবী করে বলেন- অনেকে হুজুরের মৃত্যু নিয়ে উপহাস করছে, তদন্ত দাবী করছে, এসবের মাধ্যমে হুজুরকে ছোট করা হচ্ছে।সব ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তৌহিদী জনতাকে রুখে দাঁড়ানোর আহবান জানান আল্লামা মামুনুল হক ও মুফতী হারুন ইজহার। তাঁরা বলেন- হুজুর দুনিয়া জীবনেও সম্মানি ছিলেন, আখেরাতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন।

আল্লামা বাবুনগরী বলেন- এখন পরামর্শ ভিত্তিক মাদরাসা পরিচালনায় ছাত্ররা খুশি আছে, এলাকার মানুষ সন্তুষ্ট রয়েছে। পূর্বের মতো মাদরাসায় আর্থিক সহায়তায় জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রস্তুতি কমিটির আহবায়ক মাও. নাছির উদ্দিন মুনির ও সচিব মা. জাহাঙ্গীর মেহেদীর পরিচালনায় এতে আরো অভিমত প্রকাশ করেন- মাওলানা মাহমুদুল হাসান, মাও. নছিম, মাও. হাবিবুল্লাহ আজাদী, মাও. মীর ইদরিছ, মাও. জাকারিয়া নোমান ফয়েজী, মাও. ইমরান শিকদার, মাও. তকি উদ্দিন আজিজ, মাওলানা হাবিব প্রমূখ।
সন্ধ্যায় প্রধান অতিথি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মুনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net