1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ ঘন্টার আল্টিমেটাম প্রশাসনকে সাংবাদিক সরোয়ারের উদ্ধারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

২৪ ঘন্টার আল্টিমেটাম প্রশাসনকে সাংবাদিক সরোয়ারের উদ্ধারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন

এস.এম.জাকির চন্দনাইশ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৪৯ বার

চন্দনাইশ প্রেসক্লাবের নির্বাহী সদস্য, চন্দনাইশ মিডিয়া ক্লাব চট্টগ্রামের কোষাধ্যক্ষ, সিইউজে’র সদস্য, আজকের সূর্যোদয়ের স্টাফ রির্পোটার, সিটি নিউজ বিডি ডট কম’র নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরোয়ারের উদ্ধারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

গতকাল ৩১ অক্টোবর দুপুরে চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক চত্বরে চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হক, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ছৈয়দ মাহাফুজ-উন-নবী খোকন, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএমএসএফ দক্ষিণ জেলার সভাপতি আবদুল হাকিম রানা, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ। আলোচনায় অংশ নেন চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, আ’লীগ নেতা ফরিদুল আলম চৌধুরী, ওসমান গণি, সাংবাদিক যথাক্রমে প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, নয়াদিগন্ত প্রতিনিধি এসএম রহমান, সৈকত দাশ ইমন, এমএ হামিদ, মো. নাসির উদ্দীন, কামরুল ইসলাম, ফয়সাল চৌধুরী, আজিমুশ শানুল হক দস্তগীর, আরাফাত হোসেন,এস.এম জাকির, তৌফিকুল আলম, মাসুদ পারভেজ, আ’লীগ নেতা এম মোরশেদ চৌধুরী, আবদুল জলিল, ফয়জুল আজিম, মোনায়েম খান, হারুনুর রশিদ, যুবনেতা এনামুল হকসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।

সভায় বক্তাগন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধার করে সাংবাদিক সমাজ ও তার পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে গোলাম সরোয়ারকে উদ্ধার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net