1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

কুমিল্লায় যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল

আমিনুল হক বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩২৭ বার

আজ কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজ্বী আনোয়ারুল হকের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের করে কুমিল্লা মহানগর ও জেলা যুবদল।

সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ থেকে মিছিলটি বের হয়ে বিএনপির পার্টি অফিস হয়ে লিবার্টি মোড় দিয়ে মিছিল বের করতে চেষ্টা করলে পুলিশ মিছিলটি বাঁধা দেয়।এসময় যুবদলের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে কুমিল্লা জেলা বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।এসময় তিনি বলেন,এই আওয়ামী লীগের সরকার দেশের ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেলছে,দেশে গুম,খুন,সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে অনতিবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রুবেল,কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক আহবায়ক সাজ্জাদুল কবির সাজ্জাদ,যুবদল নেতা জহির,ছোটন,বদরুল রাব্বু,মহিউদ্দিন,হাসানাত হিরা সহ যুবদল মহানগর ও জেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net